জাতীয়

আসিফ মাহমুদের ছবি ব্যবহার  থেকে বিরত থাকার আহ্বান

আসিফ মাহমুদের ছবি ব্যবহার  থেকে বিরত থাকার আহ্বান

প্রভাত রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে এ কথা জানান। তিনি তার পোস্টে বলেন, তার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করায় তিনি অত্যন্ত বিব্রত বোধ করছেন। সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নেতা নয়, নীতি বড় উল্লেখ করে তিনি তার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
পাঠকদের জন্য আসিফ মাহমুদের করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ইতিমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সবাই মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সবাইকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি। এ ছাড়াও ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আসিফ মাহমুদের ছবি ব্যবহার  থেকে বিরত থাকার আহ্বান | ২৪ঘণ্টা