আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

‘চানাচুর মার্কা বাজেট’, কড়া সমালোচনায় আমির হামজা

Tania Jaha17-06-2026 10:35:39 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘চানাচুর মার্কা বাজেট’, কড়া সমালোচনায় আমির হামজা

২৪ঘণ্টা অনলাইন: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের কঠোর সমালোচনা করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা একে ‘লুটপাটের বাজেট’ বলে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, এই বাজেট অনেকটা “চানাচুর মার্কার” মতো—শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবে জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।

১৭ জুন জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাজস্ব আয় বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ এবং অর্থপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন রাজস্ব খাত খুঁজে বের করার আহ্বান জানান।

বেকারত্বকে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে শিল্পায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষা খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানান।

মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, দেশের মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে অন্তত একটি ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কৃষি খাতের উন্নয়নে কৃষকদের স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সরকারের বাজেট নিয়ে ইতিবাচক দাবির সমালোচনা করে আমির হামজা বলেন, সরকার যেখানে বাজেটকে জনবান্ধব বলে প্রচার করছে, সেখানে দেশের বিভিন্ন স্থানে এ বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবারও যাতে বাজেটের অর্থ দুর্নীতি বা পাচারের মাধ্যমে বিদেশে চলে না যায়, সে বিষয়ে সরকারকে কার্যকর নিশ্চয়তা দিতে হবে। অর্থপাচার প্রতিরোধে সরকারের সুস্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান তিনি।