আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, কুয়েতে বাজছে সাইরেন

৬ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৬ PM
জর্ডানে মার্কিন ঘাঁটিতে  হামলা, কুয়েতে বাজছে সাইরেন

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। হামলার পর কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনা ও আধুনিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে দাবি করা হয়।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এর আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও লক্ষ্য করে হামলার খবর পাওয়া যায়। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।


সূত্র: সিএনএন

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, কুয়েতে বাজছে সাইরেন | ২৪ঘণ্টা