জাতীয়

মস্কোতে শ্রদ্ধা নিবেদন, ল্যাভরভের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM
মস্কোতে শ্রদ্ধা নিবেদন, ল্যাভরভের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর

২৪ঘন্টা অনলাইন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রাশিয়া সফরকালে তিনি মস্কোতে অবস্থিত অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ৮ জুন অনুষ্ঠিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে একই দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram