বিনোদন

বাবা হওয়া প্রসঙ্গে চুপ শাকিব

৭ জুন, ২০২৬ এ ২:২৯ AM
বাবা হওয়া প্রসঙ্গে চুপ শাকিব

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি কন্যাসন্তানের মা হওয়ার সুখবর প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তাদের কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’। পোস্টে শিশুটির বাবা হিসেবে চিত্রনায়ক শাকিব খানের নামও উল্লেখ করেন বুবলী।

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরও এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শাকিব খান। বুবলীর পোস্টে তাকে ট্যাগ করা হলেও অভিনেতা সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেননি কিংবা আলাদা কোনো প্রতিক্রিয়াও জানাননি।

শাকিব খানের এই নীরবতা নতুন নয় বলে মনে করছেন অনেকে। এর আগে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় এবং বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মের সময়ও একই ধরনের নীরব অবস্থান নিয়েছিলেন তিনি। পরবর্তীতে সন্তানদের বিষয়টি প্রকাশ্যে এলেও শুরুতে এ নিয়ে কোনো মন্তব্য করেননি দেশের শীর্ষ এই নায়ক।

অতীতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন শাকিব, অপু বিশ্বাস ও বুবলী। তবে সাম্প্রতিক সময়ে বুবলীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমেছে বলে ধারণা করা হচ্ছে। নতুন কন্যাসন্তানের আগমনের খবরে ভক্তদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন—কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও কেন নীরব রয়েছেন শাকিব খান? এ বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাবা হওয়া প্রসঙ্গে চুপ শাকিব | ২৪ঘণ্টা