কৃষি সমাচার

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

৭ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৩:২০ AM
নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : কৃষিকে সমৃদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন-উর-রশীদ।

৩০ মে বিকেলে কুমিল্লার মুরাদনগরে কৃষি খাতের আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে ১২০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষিকে যুগোপযোগী ও লাভজনক খাতে পরিণত করতে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি খাতের উন্নয়নে যে নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী | ২৪ঘণ্টা