ক্রীড়া

২৯ বলে ৯৭ করেও রের্কড মিস সূর্যবংশীর

২৯ বলে ৯৭ করেও রের্কড মিস সূর্যবংশীর

২৪ঘণ্টা অনলাইন : আইপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।

মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশীর ইনিংসটি ছিল ৫টি চার ও ১২টি ছক্কায় সাজানো। ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ৯২ রান।

এক পর্যায়ে টানা পাঁচ বলে দুই চার ও তিন ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান ২৮ বলে ৯৭ রানে। এরই মধ্যে আইপিএলে দ্রুততম ছক্কার এক রেকর্ড ছাড়িয়ে যান ক্রিস গেইলকে। তখন সামনে ছিল গেইলের দ্রুততম ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগও। তবে শতকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা স্পর্শ করা হয়নি সূর্যবংশীর। ২৯তম বলে আউট হয়ে ফিরতে হয় তাকে। 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram