ক্রীড়া

“জাইমা চেলসির আমন্ত্রণ পেলে সেটাই স্বাভাবিক: শৈশবের কোচ”

“জাইমা চেলসির আমন্ত্রণ পেলে সেটাই স্বাভাবিক: শৈশবের কোচ”

২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের করা মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। এর মাঝেই মুখ খুললেন জাইমা রহমানের শৈশবের কোচ মোহাম্মদ হাকিম। জাইমা সত্যিই চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়ে থাকলে অবাক হবেন না বলে জানান তিনি।

নিজের পোস্টে জাইমা রহমানের ছোটবেলার কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। আর সেই ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়—এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডি’তে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়—সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল। সে ছিল স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ।’

আব্দুল হাকিম আরও লেখেন, ‘আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি—সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।’ ‘তাই সে যদি বলে থাকে যে সে সত্যিই চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিল—তাতে আমি একদমই অবাক হবো না। তার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।’

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
“জাইমা চেলসির আমন্ত্রণ পেলে সেটাই স্বাভাবিক: শৈশবের কোচ” | ২৪ঘণ্টা