আলোচিত❯
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘মায়ের ডাক’-এর মহরত অনুষ্ঠিত

Anisur Rahman10-03-2026 01:01:38 AMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘মায়ের ডাক’-এর মহরত অনুষ্ঠিত

২৪ঘণ্টা  অনলাইন : ২০২৫–২৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’–এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা লাবিব নাজমুছ ছাকিব। মহরত অনুষ্ঠানে তিনি জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংগ্রাম, তাদের মানসিক সংকট এবং প্রতিদিনের লড়াই চলচ্চিত্রের মূল উপজীব্য। রিফ্লেক্সিভ ও পার্টিসিপেটরি ভিজ্যুয়াল পদ্ধতিতে সেই বাস্তবতার গল্প তুলে ধরার চেষ্টা করা হবে ‘মায়ের ডাক’-এ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই আয়োজন আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। যে বিষয় নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, গুম হওয়া মানুষদের পরিবার— বিশেষ করে মায়েদের ও নারীদের যে সংগ্রাম, যন্ত্রণা এবং দীর্ঘ প্রতীক্ষা— সেই সত্য ইতিহাস মানুষের সামনে উঠে আসুক।”

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আমি নিজেও একসময় গুমের শিকার হয়েছিলাম। তাই এ বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আশা করি এই চলচ্চিত্রের মাধ্যমে সেই সময়ের বাস্তবতা ও ইতিহাস নতুন প্রজন্ম আরও ভালোভাবে জানতে পারবে।”

‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন, হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার, তথ্য সচিব মাহাবুবা ফারজানা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর 

 

‘মায়ের ডাক’-এর মহরত অনুষ্ঠিত | ২৪ঘণ্টা