আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’

Anisur Rahman06-03-2026 01:23:57 AMদেখেছেন 83 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’

২৪ঘণ্টা  অনলাইন : মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। এ অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তার স্বামী-প্রাক্তন টেনিস তারকা মহেশ ও কন্যা। এ পরিস্থিতিতে খুব কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। লারা দত্ত তার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এ অভিনেত্রী জানান, একটি ব্র্যান্ডের কাজের জন্য দুবাই গিয়েছেন লারা। গত তিন বছর ধরে শহরটি তার কাছে নিজের বাড়ির মতোই। এরই মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়।  

লারা দত্ত বলেন, “মিথ্যা বলছি না, দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা নার্ভাস এবং বিষয়টি ভীতিকরও। মাথার ওপর দিয়ে অনেক ফাইটার জেট উড়ছে, অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যদিও আমরা খুব নিরাপদ একটি এলাকায় ভিলায় আছি। তবু জানালা কাঁপে, বাড়ি ও দরজা কেঁপে ওঠে, এটি খুব ভীতিকর। তারপরও নিজেকে অনিরাপদ মনে হয় না।” 

সংযুক্ত আরব আমিরাত সরকার নিজ দেশের নাগরিক ও বিদেশি নাগরিকদের সমানভাবে দেখাশোনা করছে। ইউএই সরকারের প্রশংসা করে লারা দত্ত বলেন, “এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করি—আমরা গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।” 

ভারতে ফেরার ফ্লাইট খুঁজছেন লারা দত্ত ও তার পরিবার। কিন্তু এখনো কোনো ফ্লাইট পাওয়া যায়নি। এসব তথ্য উল্লেখ করে আবেগঘন কণ্ঠে লারা দত্ত বলেন, “আমরা মুম্বাইয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কারণ মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে, আমরাও নার্ভাস। আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।” 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দেশটি।
*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে