আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

Anisur Rahman06-03-2026 01:36:16 AMদেখেছেন 80 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

২৪ঘণ্টা  অনলাইন : ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রথম দফার হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না এবং যুক্তরাষ্ট্রের বিমানকেও ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি।বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্টারমার বলেন, “আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।”তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এর মাধ্যমে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি করানোর চেষ্টা চালানোই যুক্তরাজ্যের নীতিগত অবস্থান।

তিনি বলেন, “এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি গভীরভাবে ভেবে নেওয়া সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে অটল।”এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান যুদ্ধের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহযোগিতা করছেন না। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনও আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি।”এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার মূলত মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।