আমলকী চুলের যত্মে অতুলনীয়

২৪ঘণ্টা অনলাইন : বয়স বাড়ে চুলেও পাক ধরে। দুশ্চিন্তা, অনিদ্রা, দূষণ, রাসায়নিক প্রসাধনীর ব্যবহার, অস্বাস্থ্যকর খাবারের কারণেও চুলের স্বাস্থ্য খারাপ হয়। চুলের রোশনায় ধরে রাখতে নানান ধরনের ট্রিটমেন্ট করান। তবুও মুক্তি মিলে না। বিশেষজ্ঞরা বলছেন, চুলের নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত আমলকি ব্যবহার করতে পারেন। কিন্তু জানতে হবে আমলকী ব্যবহারের সঠিক নিয়ম।
আমলকি ভিটামিন সি-র উৎস। এছাড়াও এতে রয়েছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকি বেটে তা থেকে রস করে মাখলে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো হয়। হেয়ার ফলিকল মজবুত হয়। মেলানিন উৎপাদনও বৃদ্ধি পায়। নিয়মিত ব্যবহারে চুল কালো হয়, পাতলা চুল ঘন হয়। তবে জেনে রাখা ভালো, সরাসরি আমলকির রস স্ক্যাল্পে না মাখা ভালো।
পরিমাণমতো পানি এবং একমুঠো আমলকি ভালোভাবে ফুটিয়ে নিন। পানির রং কালচে হতে শুরু করলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করুন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ছেঁকে আমলকিগুলো ফেলে দিন। এখন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পর, একেবারে শেষ পর্যায়ে আমলকি ফোটানো পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এরপর আর চুলে পানি দেওয়া যাবে না। সপ্তাহে তিন-চার দিন এটি ব্যবহার করুন। যাদের স্ক্যাল্প ভীষণ ড্রাই, তারা নারকেল তেলের সঙ্গে রোদে শুকোনো আমলকি ফুটিয়ে সে তেল মাখতে পারেন।
