আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শুরু অনুশীলন টেনিসে ফিরছেন সেরেনা

Tania Jaha23-02-2026 11:20:00 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শুরু অনুশীলন টেনিসে ফিরছেন সেরেনা

২৪ঘণ্টা অনলাইন : টেনিসে ফিরতে চলেছেন সেরেনা উইলিয়ামস। জানিয়েছেন ২৩ বার গ্র্যান্ড স্ল্যামজয়ীর প্রাক্তন কোচ রিক ম্যাকি। কোর্টে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন ৪৪ বছরের সেরেনা। তবে দুই সন্তানের মা নিজে অবশ্য এ ব্যাপারে কিছু জানাননি।

২০১৭ সালে শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরিনা। ২০২২ সালে ইউএস ওপেনে শেষ খেলেন তিনি। শেষ পাঁচ বছর পেশাদার সার্কিটে কিছুটা অনিয়মিত ছিলেন। গত বছর সেরেনা আবার টেনিসের ডোপ-পরীক্ষার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন। তা থেকেই ম্যাকির দৃঢ় বিশ্বাস, সেরেনা আবার পেশাদার টেনিসে ফিরবেন। যদিও আগে আবার কোর্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন সেরেনা নিজেই।

ম্যাকি বলেছেন, ‘সেরেনা অনুশীলন শুরু করেছে। কয়েক জন প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে ট্রেনিং করছে। অ্যালিসিয়া পার্কের সঙ্গে ম্যাচ অনুশীলনও করছে। সেরেনার খুব ভাল বন্ধু অ্যালিসিয়া। ও দক্ষিণ ফ্লরিডায় থাকে। সেরেনার কোর্টে ফেরা নিয়ে আমার কোনও সংশয় নেই। সময় হলে আবার ওকে কোর্টে দেখব আমরা। হয়তো ভেনাসের সঙ্গে ডাবলস খেলবে।’ তিনি আরও বলেছেন, ‘সেরেনাকে যতদূর চিনি, তাতে শুধু ডাবলস খেলবে বলে মনে হয় না। ও ফিরলে পুরোপুরি ফিরবে। ও যদি মনে করে নিজের সেরাটা দিতে পারবে না, ম্যাচ জিততে পারবে না, তা হলে ফিরবে না। এটুকু বলতে পারি, ফিরলে ১০০ শতাংশ প্রতিযোগিতামূলক টেনিস খেলবে।’

সেরেনা এবং ভেনাস উইলিয়ামসকে ৭১ বছরের ম্যাকি কোচিং করিয়েছেন বেশ কয়েক বছর। তার অ্যাকাডেমিতে দুই মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছিলেন সেরেনার বাবা রিচার্ড উইলিয়ামস। মূলত ম্যাকির হাতেই গড়ে উঠেছেন সেরেনা এবং ভেনাস। ছোট থেকে দুই বোনকে চেনা ম্যাকির বিশ্বাস, ভেনাসের মতো সেরেনাকেও আবার খেলতে দেখবেন।

২০২২ সালের সেপ্টেম্বরে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছিলেন সেরেনা। ২০১৭ সালের নভেম্বরে বিয়ের পর কোর্টে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন। বিয়ের আগেই ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন সেরেনা। ২০২৩ সালে তার দ্বিতীয় সন্তান হয়। উল্লেখ্য, ভেনাসও এক বছরের বিরতির পর ২০২৫ সালে আবার কোর্টে ফিরেছেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও খেলেছেন ৪৫ বছরের ভেনাস। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি গ্র্যান্ড স্ল্যাম।

শুরু অনুশীলন টেনিসে ফিরছেন সেরেনা | ২৪ঘণ্টা