জাতীয়
ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম
Tania Jaha12-02-2026 08:24:09 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, দেবিদ্বারের মানুষের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বর্জন করলাম। প্রশাসন আমাদেরকে হেল্প করেনি। বারবার ফোন দেওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে যায়নি।
