আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার সহজ জয়

Tania Jaha12-02-2026 02:48:23 AMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

২৪ঘণ্টা অনলাইন : দশ বছর আগে ভারতে টি২০ বিশ্বকাপ হওয়ার সময় দু’বারই ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। ফাইনালে ইংরেজদের হারিয়েই ট্রফি জিতেছিল তারা। আবারও ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারাল তারা। ১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের তোলা ১৯৬/৬-এর জবাবে ইংল্যান্ড আটকে গেল ১৬৬ রানে। কলম্বোয় অস্ট্রেলিয়া ৬৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। তবে মিচেল মার্শের চোটে চিন্তিত অস্ট্রেলিয়ার শিবির।

ওয়াংখেড়েতে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেই ভাল হয়নি। তিন বলের মধ্যে তারা হারায় দুই ওপেনার ব্রেন্ডন কিং (১) এবং সাই হোপকে (০)। ফর্মে থাকা শিমরন হেটমায়ার (২৩) শুরুটা ভাল করেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। সেখান থেকেই শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাবর্তন।

ক্যারিবিয়ানদের ভাল জায়গায় পৌঁছে দেন সেরফানে রাদারফোর্ড। ৪২ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়াংখেড়ের ব্যাটিং পিচেও ১০ ওভারে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে এক সময় সমস্যায় ছিল ওয়েস্ট ইন্ডিজ়। তবে শেষ ১০ ওভারে ওঠে ১১৭ রান। পঞ্চম উইকেটে রাভমান পাওয়েলের (১৪) সঙ্গে ৫১ এবং ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারের (১৭ বলে ৩৩) ৬১ রানের জুটি গড়েন রাদারফোর্ড। চারে নেমে কার্যকরী ইনিংস খেলে যান রস্টন চেজও (৩৪)। রাদারফোর্ডের আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি নজর কেড়েছেন হোল্ডারও। স্যাম কারেনকে এক ওভারে তিনটি ছয় মারেন তিনি। ইংরেজ বোলারদের মধ্যে একমাত্র আদিল রশিদ (২/১৬) বাদে কেউ নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি।

ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভাল হয়নি। স্বাভাবিক ভঙ্গিতেই চালিয়ে খেলতে থাকেন ফিল সল্ট (৩০)। রোমারিয়ো শেফার্ড এসেই তাঁকে তুলে নেন। জস বাটলারকে (১৪) ফেরান চেজ। ভাল খেলছিলেন জেকব বেথেল। তবে গুডাকেশ মোটি এসে পরপর বেথেল (৩৩) এবং টম ব্যান্টনকে (২) তুলে নেন। হ্যারি ব্রুক (১৭) শুরুটা ভাল করলেও টানতে পারেননি। একটা দিক ধরে রেখেছিলেন স্যাম কারেন। উল্টো দিকে কাউকে পাননি তিনি। ওয়েস্ট ইন্ডি‌জের স্পিনারেরা ধসিয়ে দেন ইংরেজদের লোয়ার অর্ডার। মোটি ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার জয়
প্যাট কামিন্স এবং জশ হেজলউডের চোট থাকায় এমনিতেই চাপে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ম্যাচের আগে আরও চাপে পড়ে তারা। অনুশীলনে পাওয়া কুঁচকির চোটে প্রথম ম্যাচ থেকে ছিটকে যান মিচেল মার্শ। তাঁর অণ্ডকোষ থেকে রক্তপাত হয়েছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেন ট্রেভিস হেড। অভিষেক হয় ম্যাট রেনশর। মার্শের বিকল্প হিসাবে স্টিভ স্মিথকে উড়িয়ে আনা হচ্ছে কলম্বোয়। তিনি গত বছর ফেব্রুয়ারিতে শেষবার টি২০ ফরম্যাটে খেলেছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮২/৬ তোলে অস্ট্রেলিয়া। নেপথ্যে রেনশ এবং মার্কাস স্টোইনিসের ৬১ রানের জুটি। তার আগে গুরুত্বপূর্ণ অবদান রেখে যান জশ ইংলিস এবং ক্যামেরন গ্রিন (২১)। আয়ারল্যান্ড দ্বিতীয় ওভারে তুলে নেয় হেডকে (৬)। তবে পরের দিকে ব্যাটারেরা ভাল খেলেন। স্টোইনিস ২৯ বলে ৪৫ করেন।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই রান নিতে চোট পান আইরিশ অধিনায়ক পল স্টারলিং। তিনি আর ব্যাট করতে পারেননি। এরপর নেথান এলিসের তিন ধাক্কায় বেসামাল হয়ে পড়ে আয়ারল্যান্ড। রস অ্যাডেয়ার (১২), কার্টিস ক্যামফার (৪) এবং বেঞ্জামিন কালিৎজকে (২) তুলে নেন এলিস। মাঝের ওভারগুলিতে আয়ারল্যান্ডকে ধসিয়ে দেন অ্যাডাম জ়াম্পা। তিনি ২৩ রানে ৪ উইকেট নেন। এলিস পেয়েছেন ১২ রানে ৪ উইকেট।