আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

যাচ্ছিলেন হাসপাতালে, পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের

Tania Jaha03-01-2026 03:57:20 PMদেখেছেন 103 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যাচ্ছিলেন হাসপাতালে, পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে যাওয়ার সময় ক্যামেরার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন মেয়ে শ্রদ্ধা কাপুর। এ সময় পাপারাজ্জিদের নজরে আসেন অভিনেত্রী, শ্রদ্ধাও বুঝতে পারেন- তাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। কিন্তু তার আগেই থামিয়ে দিলেন; হাতের ইশারায় নিষেধ করলেন।  এদিন দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা কাপুর যখন হাসপাতালের সামনে পৌঁছান, তখন তাদের দুজনের মুখেই মাস্ক ছিল। প্রিয় তারকাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। এ সময় শ্রদ্ধাকে কিছুটা বিরক্ত দেখায়; পরে সতর্ক করে, বিনয়ের সঙ্গে হাত দেখিয়েই তাদের বাধা দিতে হয় অভিনেত্রীকে।

শক্তি কাপুরের হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে জানা গেছে, কোনো গুরুতর অসুস্থতা নয় বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) জন্যই তারা হাসপাতালে গিয়েছিলেন। দীর্ঘদিন পর জনসমক্ষে আসা শ্রদ্ধা কাপুরকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোটের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

যাচ্ছিলেন হাসপাতালে, পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের | ২৪ঘণ্টা