আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

৫২ বছরে চিত্রনায়িকা মৌসুমী

Tania Jaha03-11-2025 02:45:17 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৫২ বছরে চিত্রনায়িকা মৌসুমী

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ তে। তবে এই সময়টিও তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা; এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করেছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নায়িকা দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে খবর পাওয়া গেছে।

সানী জানান, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না মৌসুমীর। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই ছিলেন নিয়মিত। এদিকে জন্মদিন ঘিরে মৌসুমীর ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে তিনি মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।