আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার

Tania Jaha03-11-2025 02:37:52 PMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার

২৪ ঘন্টা অনলাইন : যার কণ্ঠ এখন বাজছে বিশ্বের নানা প্রান্তে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে ব্রাজিলের সাও পাওলোর টিকটক ড্যান্স পর্যন্ত- সর্বত্রই! বিশ্বজুড়ে অনেকে তাকে চিনলেও হয়তো তার নামটা জানে না- বলা হচ্ছে কে-পপ শিল্পী ইজেই এর কথা।  সম্প্রতি আমেরিকান অ্যানিমেটেড মিউজিক্যাল আরবান ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র, 'কে পপ ডেমন হান্টার্স' এর টাইটেল সং গোল্ডেন মুক্তি পেয়েছে, যেটি গেয়েছেন ইজেই। বর্তমানে গানটি রয়েছে ইউটিউবের টপ চার্টে। একইসঙ্গে রাতারাতি তারকা বনেও গিয়েছেন এই সংগীত রচয়িতা ও গায়িকা।

কে-পপ জগতে বর্তমানে আলোচিত নাম ইজেই। তবে তার আসল নাম হলো লি ইউন-জায়ে। এই শিল্পীর তারকা হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল কে-পপ ইন্ডাস্ট্রিজের এসএম এন্টারটেইনমেন্টের মতো নামজাদা প্রশিক্ষণ কক্ষে। যেখান থেকে মূলত বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকারা সফল হয়েছেন। সেখানে ছিলেন ইজেই, তবে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সময়টিকে তার জন্য সবচেয়ে কঠোর শিক্ষা এবং সবচেয়ে গভীর একাকীত্ব বলে বর্ণনা করেন। ইজেই জানান, সেখানে দীর্ঘ সাত বছর ছিলেন, গান-নাচের তালিম নেন। কিন্তু অভিষেকের শুরুর দিকে বারবার তার গান অপ্রকাশিত হতে থাকে। এতে হতাশ হয়ে ইন্ডাস্ট্রি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন ইজেই।

কিন্তু ইজেই থেমে যাননি। এক পর্যায়ে কে-পপ ডেমন হান্টার্স তার পাশে দাঁড়ায়; আর তাকে সুযোগ দেয়। কাজের ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা দেওয়ারও সুযোগ দেওয়া হয় ইজেইকে। এই স্বাধীনতার ফলস্বরূপ, ইজেই প্রকাশ করলেন 'গোল্ডেন', যেখানে তার সঙ্গে গলা মেলান আরও দুই গায়িকা। কে পপ ডেমনস এর লেবেলে গানটি প্রকাশ করে সনি পিকচার্স এনিমেশন। এরপরই গানটি দ্রুত ভাইরাল হয়। প্রকাশের চার মাস পরও এখনও ইউটিউবের টপ চার্টে আছে গানটি, ভিউ হয়েছে ৬৫২ মিলিয়নেরও বেশি। এর মাধ্যমে ইজেই প্রমাণ করেছেন, বড় লেবেলের বাইরেও প্রকৃত প্রতিভা থাকলে শিল্পীরা গ্লোবাল স্টার হিসেবে তৈরি হতে পারে। শ্রোতারা মনে করেন, চার্ট শীর্ষে থাকা ইজেই এর এই সাফল্য প্রতিশোধের চেয়েও হয়তো বেশি কিছু।