আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

Tania Jaha03-11-2025 02:59:23 PMদেখেছেন 137 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

২৪ ঘণ্টা অনলাইন : বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেলেন। তবে গাইতে নয়, এবার তিনি অংশ নিয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে। ২০০৮ সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’। দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই গায়ক। অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ।

বিষয়টি প্রথম জানান গায়ক সোহেল মেহেদী। ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই।” তিনি আরও লেখেন, “আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। আমাকেও দেয়নি। তবে পট পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।” সোহেল মেহেদী জানান, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল।