আলোচিত❯
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যুস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারকক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যুস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধার
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

ইলিশ আহরণে বড় পতন, বছরের ব্যবধানে ২৩ শতাংশ হ্রাস

Tania Jaha29-10-2025 03:09:42 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইলিশ আহরণে বড় পতন, বছরের ব্যবধানে ২৩ শতাংশ হ্রাস

২৪ ঘণ্টা অনলাইন : বিগত চার বছরের মধ্যে চলতি মৌসুমে ইলিশ আহরণ সবচেয়ে কম। এমন পরিসংখ্যান ইলিশ সম্পদ নিয়ে অশনি সংকেত দেখাচ্ছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের নদীতে জাল ফেলে আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে শিকার করায় এবার ইলিশ সংকট দেখা দিয়েছে। সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ হ্রাস। ২০০৩ সালে আহরিত হয়েছিল ১ লাখ ৩ হাজার ৭৯৭ টন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৫১৫ টন। ধারাবাহিকভাবে আহরণ কমতে থাকায় বিশেষজ্ঞরা বলছেন, এটি ইলিশ সম্পদের জন্য অশনিসংকেত। এ বছরের জুলাই ও আগস্টে ইলিশ আহরণ ২০২৪ সালের তুলনায় যথাক্রমে ৩৩ দশমিক ২০ শতাংশ ও ৪৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। দুই মাসে আহরিত হয়েছে ৩৫ হাজার ৯৯৪ টন, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৯৪১ দশমিক ৭৮ টন কম, শতাংশের হিসাবে ৩৮ দশমিক ৯৩ শতাংশ হ্রাস।

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যার মধ্যবর্তী ২২ দিন মা ইলিশ রক্ষায় আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বছর ৪ অক্টোবর শুরু হওয়া নিষেধাজ্ঞা ২৬ অক্টোবর (শনিবার) মধ্যরাতে শেষ হয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরেছেন। জেলেদের দাবি, এ বছর মা ইলিশ রক্ষা অভিযান কার্যত সফল হয়নি। তাদের অভিযোগ, ডিম ছাড়তে আসা মা ইলিশও ধরা পড়েছে জালে, যার ফলেই নিষেধাজ্ঞা শেষে জালে ইলিশ মিলছে না।
পোর্ট রোডের ব্যবসায়ী জুয়েল বলেন, আগে নিষধোজ্ঞা শেষ হলে শত শত মণ ইলিশ বাজারে আসতো। এবার ১০ মণও আসেনি। যেজন্য দাম কমেনি। ভোলা থেকে মাছ নিয়ে আসা জেলে জালাল মিয়া বলেন, মাছ নদীতে নাই। নিষেধাজ্ঞার সময়ে মৌসুমি জেলেরা মাছ ধরে নিয়েছে। তা ছাড়া, এবার প্রশাসন অভিযান চালিয়েছে ঢিলেঢালা। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এ দাবি অস্বীকার করা হয়েছে। তারা বলছেন, বিগত চার বছরের মধ্যে সবচেয়ে কঠোর অভিযান চালানো হয়েছে এ বছর।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৩ হাজার ৫৩১টি অভিযান পরিচালিত হয়েছে—যা গত বছরের তুলনায় বেশি। ২০২৪ সালে অভিযান হয়েছিল ৩ হাজার ৩৯৪টি, ২০২৩ সালে ২ হাজার ৮৩৭টি ও ২০২২ সালে ২ হাজার ৮৬৫টি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বছর ৮৯৩ জেলে কারাদণ্ড পেয়েছেন, যেখানে ২০২৪ সালে ছিল ৬৮১ জন, ২০২৩ সালে ৮০৮ জন ও ২০২২ সালে ৭১৬ জন। এবার জব্দ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল, যা গত বছরের ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮০০ মিটার থেকে অনেক বেশি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, এবারের নিষেধাজ্ঞার শুরু থেকেই কিছু অসাধু জেলে আক্রমণাত্মক ছিলেন। বিভিন্ন স্থানে বাধার মুখোমুখি হয়েছি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা কেবল শেষ হলো। কয়েকদিন পরই আশানুরূপ ইলিশ বাজারে পাওয়া যাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হক বলেন, এবার জেলেদের সঙ্গে অভিযানের সংঘর্ষ ছিল উদ্বেগজনক। ইলিশের উৎপাদন বাড়াতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে। জেলেদের প্রণোদনা বাড়াতে হবে, সচেতনতা তৈরি করতে হবে—যাতে তারা বুঝতে পারেন, মা ইলিশ রক্ষা পেলে ভবিষ্যতে তারা আরও বেশি ইলিশ ধরতে পারবেন।