আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইসিইউ থেকে বের করা হলো আইয়ারকে

Tania Jaha28-10-2025 05:07:19 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইসিইউ থেকে বের করা হলো আইয়ারকে

২৪ ঘন্টা অনলাইন : অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ক্যাচ ধরা-ই কাল হয়েছিল ভারতীয় তারকা শ্রেয়াস আইয়ারের। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনের দিকে গিয়ে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় তিনি বাম দিকের পাঁজরে আঘাত পান। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার পর সিডনির হাসপাতালে নেওয়া হয় আইয়ারকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের পর তার শারিরীক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, দু’দিন আইসিইউতেও থাকতে হয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফেরা এই তারকার অবস্থার উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ থেকে বের করা হয়েছে আইয়ারকে। তার সঙ্গে কথা হয়েছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। সতীর্থের শারিরীক অবস্থা জানিয়ে সূর্যকুমার বলছেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম, পরে বুঝতে পারি যে ফোনটি তার সঙ্গে নেই। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।’ 

আইয়ারকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা বলে জানিয়েছেন সূর্য, ‘প্রথমদিন তার অবস্থা কেমন ছিল আমি বেশি জানি না। কিন্তু এখন ভালো আছে। দু’দিন ধরে তার বিষয় জানতে পারছি এবং সে মেসেজের উত্তর দিচ্ছে। এই অবস্থায় এসেছে মানে সে স্থিতিশীল আছে। তার সঙ্গে চিকিৎসকরা আছেন, এটা ভালো বিষয়। সবকিছু স্বাভাবিক আছে, তবে আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ভালো বিষয় হচ্ছে– সে সরাসরি কথা বলতে পারছে।’ ওয়ানডে স্কোয়াডে অনিয়মিত সূর্যকুমার। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিনি ভারতকে নেতৃত্ব দিতে নামলেও, ছিলেন না ওয়ানডেতে। সূর্য বলেন, ‘আমরা কেউ চিকিৎসক নই। যখন সে ক্যাচটি নিয়েছিল, বাইরে থেকে দেখে স্বাভাবিকই মনে হয়েছিল। কেবল তার সঙ্গে তখন মাঠে যারা ছিল তার ওই সময়কার ইনজুরির অবস্থা তারাই ভালো জানবে। যখন তারা ড্রেসিংরুমে গেল, তখনই বুঝতে পারল যে আরও বেশি সতর্কতা প্রয়োজন। তার অবস্থা দেখে বিশেষজ্ঞরা দ্রুত হাসপাতালে নিতে বলেন। অবশেষে সে স্বাভাবিকভাবে কথা বলছে।’

এমন অবস্থাতেও অবশ্য আইয়ারকে নিয়ে মজা করতে ছাড়লেন না সূর্য, ‘চিকিৎসক ও ফিজিওরা বলছেন তার এই ইনজুরি দুর্ভাগ্যজনক, অনেক দুর্লভ। শ্রেয়াস নিজেও একজন দুর্লভ প্রতিভা। ‍দুর্লভ প্রতিভার সঙ্গে দুর্লভ ঘটনাই ঘটেছে। কিন্তু ভালো বিষয় যে, সৃষ্টিকর্তা তার সঙ্গে আছে এবং সে ভালোভাবে সেরে ওঠার পথে। বিসিসিআই সার্বক্ষণিক তার পাশে আছে। তাকে আমরা একসঙ্গে দেশে নিয়ে যেতে চাই।’ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। রোহিত শর্মার ১২১ এবং বিরাট কোহলির ৭৪ রানে ভর করে ওই ম্যাচে স্বাগতিকদের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরোয় ভারত। যদিও এর আগের দুই ম্যাচ হেরে শুভমান গিলের দল সিরিজ হাতছাড়া করেছিল। দুই দল এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে, আগামীকাল (বুধবার) ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি।