আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

Tania Jaha28-10-2025 05:23:42 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

২৪ ঘণ্টা অনলাইন : সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এতে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। স্বাগতিক বাংলাদেশের ফাইনাল খেলার লক্ষ্য ছিল। অথচ তৃতীয় স্থানও অর্জন করতে পারেনি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আজ স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করেছে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো। শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়।

২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে। এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে।

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ | ২৪ঘণ্টা