আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি

Tania Jaha28-10-2025 04:40:44 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি বলে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রদিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়। এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। যা ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল।

নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি। সংঘর্ষের মধ্যে গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে। তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু দ্বিতীয় দফায় ইস্তাম্বুলে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি তারা। এজন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ। পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তানকে অনুরোধ করেছিলেন। কিন্তু আফগান তালেবান সরকার এতে অসম্মতি জানিয়েছে। অপরদিকে আফগানিস্তানের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে এ ইস্যু নিয়ে ‘উত্তপ্ত বাক্য বিনিময়’ হয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তান জানিয়েছে, টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।আফগান সরকারের সঙ্গে রয়টার্স এ ব্যাপারে যোগাযোগ করেছিল। কিন্তু তারা কোনো মন্তব্য করেনি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তানের অভিযোগ, সীমান্তের ওই পাড়ে টিটিপির সন্ত্রাসীরা নিজেদের সংগঠিত করার কাজ করে। এতে তালেবান সরকার মদদ দেয়। কিন্তু তালেবান পাকিস্তানের এ দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: রয়টার্স

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি | ২৪ঘণ্টা