আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় রানওয়েতে আছড়ে পড়লো বিমান, আগুন

dibbo23-10-2025 10:09:16 PMদেখেছেন 109 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভেনেজুয়েলায় রানওয়েতে আছড়ে পড়লো বিমান, আগুন

 

ভেনেজুয়েলার টাচিরা প্রদেশের পারামিলো বিমানবন্দরে উড্ডয়নের পরপরই একটি ছোট বিমান বিধ্বেস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ওই বিমানের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে উড্ডয়নের চেষ্টার সময় পাইপার পিএ–৩১টি১ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়। আকাশে উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। পরে সেখানেই বিমানটিতে আগুন ধরে যায়।

 

ভেনেজুয়েলার জাতীয় বেসামরিক বিমান চলাচল ইনস্টিটিউট (আইএনএসি) বলেছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে দেশটির বেসামরিক বিমান দুর্ঘটনা অনুসন্ধান বোর্ড (জেআইএএসি) তদন্ত শুরু করেছে।

 

দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে কিছুটা উচ্চতা ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, উড্ডয়নের সময় বিমানটির একটি টায়ার ফেটে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ওই সূত্র।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। অনলাইনে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি ভেনেজুয়েলা অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছে। সম্প্রতি পানামা ও কিউবায়ও যাত্রী পরিবহন করেছে বিমানটি।

ভেনেজুয়েলায় রানওয়েতে আছড়ে পড়লো বিমান, আগুন | ২৪ঘণ্টা