আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

Tania Jaha23-10-2025 03:02:57 PMদেখেছেন 101 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়া ফ্রান্সও গত মঙ্গলবার বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয়। এছাড়া আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।