আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ

Tania Jaha22-10-2025 05:43:02 PMদেখেছেন 137 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ

২৪ ঘণ্টা অনলাইন : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বাত্মকভাবে দেশের সকল স্তরে উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কর্মসূচি বাস্তবায়ন করবে। দিনাজপুরের বিরামপুর উপজেলায় হাট-বাজারসহ একাধিক জনবহুল স্থানে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। আজ বুধবার ২২ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বিরামপুর উপজেলার পুরাতন বাজার এলাকায় জাহিদ হোসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচির  লিফলেটে ভোটারদের সব ধরনের প্রত্যাশার কথা উল্লেখ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিলে, আমরা সর্বাত্মকভাবে দেশের সকল স্তরে উন্নয়নসহ জনগণের প্রত্যাশা পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর এ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ভোট দিতে পারেনি। আমরা জনগণের সেই অধিকার বাস্তবায়নে কাজ শুরু করেছি। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা তাদের ভোট দেওয়ার অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের পরিকল্পনা করছেন।কোনো অপশক্তি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করতে না পারে, এজন্য বিএনপি নেতা-কর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এসময় তার সঙ্গে দিনাজপুর ৬ আসনের চারটি উপজেলা—বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিল।