আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দীপিকার সমর্থনে সরব কঙ্কনা

Tania Jaha14-10-2025 05:12:59 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীপিকার সমর্থনে সরব কঙ্কনা

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের প্রসঙ্গে যখন উত্তাল গোটা ইন্ডাস্ট্রি, সেই সময় অভিনেত্রীর হয়ে কথা বললেন কঙ্কনা সেন শর্মা। শুধু অভিনেতা অভিনেত্রী নন, প্রত্যেকটা মানুষেরই বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। পরপর দুটি ছবি থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে যাওয়ার পরেই অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কেন তিনি আট ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দীপিকার হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেল কঙ্কনা সেন শর্মাকে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার ৮ ঘন্টা কাজের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় গোটা শিল্প জগৎকে মানবিক হওয়া প্রয়োজন। আমরাও মানুষ তাই আমাদেরও বিশ্রাম প্রয়োজন হয়। সপ্তাহের শেষে ছুটি এবং একটি নির্দিষ্ট সময়ে কাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।’

কঙ্কনা আরও বলেন, ‘অনেক সময় ১২ ঘণ্টার বেশি কাজ হয়, এমনও হয় ১৪ থেকে ১৫ ঘন্টার বেশি আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটা প্রত্যেকদিন করা সম্ভব নয়। কমপক্ষে একদিন ছুটি এবং নিয়ন্ত্রিত সময়ের মধ্যে কাজ হলে একজন অভিনেতা-অভিনেত্রী নিজেদের সবটুকু দিতে পারে।’ সম্প্রতি দীপিকা পাড়ুকোন এই আট ঘন্টার দাবিতে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘অনেক অভিনেতা আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। কোনদিন কারোর নাম ছিল না আমি আসেনি। আমি একজন মহিলা বলেই আমার নাম বারবার এইভাবে বিতর্কে শিরোনামে আসছে। ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা বছরের পর বছর ৮ ঘণ্টা কাজ করে আসছেন। আমি প্রথম নই যে এই কথা বলেছে।’ দীপিকা আরও বলেছেন, ‘আমি কারও নাম নিতে চাই না, কারও ব্যক্তিগত ব্যাপার তুলে ধরতে চাই না। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই যখন কোন পুরুষ এই সুযোগ-সুবিধা পায় তাহলে কেন মহিলারা পাবে না। অনেকেই আবার এমনও রয়েছেন যারা সোম থেকে শুক্রবার কাজ করেন এবং শনিবার রবিবার করেন না।’