আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বাংলাদেশ-হংকং লড়াই আজ

Tania Jaha14-10-2025 04:59:30 PMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশ-হংকং লড়াই আজ

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ঘরের মাঠে হারের পর এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে হাভিয়ের কাবরেরার দল। আজ জিততে না পারলে এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্নের সমাধি ঘটবে। গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম লেগের ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমানো ছাড়া কিছুই করার ছিল না। ঢাকার ম্যাচে গ্যালারিতে হংকংয়ের শতাধিক সমর্থক দেখা গেলেও এবার বাংলাদেশ থেকে খুব কম দর্শকই সেখানে যেতে পেরেছেন। 

তবে হংকং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আশা করা হচ্ছে। ৫০ হাজার আসনের টিকিট মাত্র দেড় ঘণ্টায় বিক্রি শেষ করেছে কাই তাক স্টেডিয়াম। যার প্রায় সব টিকিটই হংকংয়ের নাগরিকরা কিনেছেন বলে ধারণা করা হয়েছে। তাতে খেলা দেখতে দেশের মানুষের ভরসা কেবলই ডিজিটাল মাধ্যম। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে, না হলে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে। হংকংয়ে মাঠে ম্যাচ, মোবাইল বা স্ক্রিনে চোখ—বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ের খোঁজেই থাকছে হামজারা।

বাংলাদেশ-হংকং লড়াই আজ | ২৪ঘণ্টা