আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা

Tania Jaha14-10-2025 05:19:17 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা

২৪ ঘণ্টা অনলাইন : সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তা-ও সেই স্টার জলসার হাত ধরেই।

২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা কিংবা ২০২৩ সালে ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই 'গভীর জলের মাছ', 'খুঁজেছি তোকে রাত বেরাতে' (মুক্তির অপেক্ষায়), বা 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের। তবে এত সফলতা, খ্যাতি এবং ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার এই ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে জি বাংলার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’-তে অভিনয় করার পর তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, আর ধারাবাহিকে নয়! সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন অভিনেত্রী।

কিন্তু কেন এই পরিবর্তন? স্বস্তিকা জানাচ্ছেন, চরিত্রটি তার মন কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়।’ দীর্ঘ আট বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় 'বিদ্যা ব্যানার্জি' চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গেছে, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন এই ধারাবাহিকের শুটিং। যদিও স্বস্তিকা দত্ত ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা কখন থেকে এটি সম্প্রচার হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-কে ছোট পর্দায় দেখার জন্য।