আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারের মৃত্যু

Tania Jaha14-10-2025 04:52:39 PMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারের মৃত্যু

২৪ ঘণ্টা অনলাইন : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পাকিস্তান ক্রিকেটের বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর আরও এক সদস্যকে হারাল ক্রিকেট ভক্তরা। পাকিস্তান ক্রিকেটের শুরুর দিকে খেলেছেন ওয়াজির। দেশের হয়ে ২০টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরিতে ৮০১ রান করেছেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে খেলে তার গড় ২৭.৬২। ক্রিকেটবিশ্বে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অনেক। ওয়াজিরের অনেক স্মরণীয় ইনিংসের মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো ইনিংসটি খেলেছেন ১৯৫৪ সালের ওভাল টেস্টে। বিশ্বের প্রথম দল হিসেবে প্রথমবার ইংল্যান্ড সফরে যেয়ে টেস্ট জিতেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ এ ড্র হয়েছিল।

দ্বিতীয় ইনিংসে ওয়াজির লড়াই না করলে পাকিস্তান জয় পেত না। মাত্র ৮৫ রানে এগিয়ে ছিল পাকিস্তান। হাতে ছিল দুই উইকেট। আট নম্বরে নেমে ৫৮ রানের জুটি গড়েন জুলফিকার আহমেদের সঙ্গে। শেষ উইকেটে ২৪ রান যোগ করেন মাহমুদ হুসেনের সঙ্গে। চার ঘণ্টা লড়াই করে ৪২ রানে অপরাজিত থাকেন ওয়াজির। শেষ পর্যন্ত পাকিস্তান সেই ম্যাচ জেতে ২৪ রানে। দুই বছর পর করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলের রান যখন ৫ উইকেট ৭০, তখন অধিনায়ক আব্দুল হাফিজ কারদারের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ওয়াজির। পাকিস্তান সেই ম্যাচে জেতে ৯ উইকেটে। ওয়াজির করেছিলেন ৬৭ রান। ১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলেছিলেন। সেই সিরিজ বিখ্যাত গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসের কারণে। হানিফও ৩৩৭ রান করেছিলেন একটি ম্যাচে, যেখানে তার ভাই ওয়াজিরের সঙ্গে শতরানের জুটি ছিল। সেই সিরিজে দুইটি সেঞ্চুরিতে ৪৪০ রান করেছিলেন ওয়াজির। তার মধ্যে একটি ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে দ্রুততম শতরান ছিল।