আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

Tania Jaha13-10-2025 04:42:10 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

২৪ ঘণ্টা অনলাইন : ব্যক্তির নামে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এর পত্র সংখ্যা-০৩.০০.২৬৯০,০৭০.৯৯.০০১.২৫-৪৭, তারিখ : ১৫ মে ২০২৫ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিপাখার ০৯-০২-২০২৫ খ্রি. তারিখের ০৪.০০.০০০০,৩১২.১৯.০০১.২১ নং স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের, মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ। ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ। মনপুরার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ, পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ নামকরণ করা হয়। চিঠিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।