আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

Tania Jaha13-10-2025 03:30:45 PMদেখেছেন 121 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

২৪ ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার গুঞ্জন উঠেছে, আইপিএলকেও বিদায় জানাতে পারেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি কোহলি। তাতেই তার আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কোহলি নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ২০২৬ আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিকবার চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তার অবসরের জল্পনা।

২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক। তিনি তার মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে। গত মৌসুমের আগে কোহলিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। শেষে অধিনায়ক করা হয় রজত পতিদারকে। তার নেতৃত্বেই গতবার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন কোহলি।কোহলির ঘনিষ্ঠ মহলসূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনিকে অনুসরণ করতে চান না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নেওয়ার পর এখনও ধোনি আইপিএল খেলে চলেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর। গত আইপিএলের সময় বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ দিন আইপিএল খেলার বিপক্ষে কোহলি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতের হয়ে খেলেননি কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের একদিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। গত আইপিএলের পর থেকেই পরিবার নিয়ে তিনি লন্ডনে রয়েছেন। তার মধ্যেই তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।