আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

Tania Jaha12-10-2025 04:39:30 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

২৪ ঘণ্টা অনলাইন: ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী বিশ্বকাপের পর আর দেখা যাবে না। তার আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। দলটির সঙ্গে মিশে গেছে তার সবকিছু। এই দলের হয়ে শীঘ্রই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। কোহলির মতো ক্রিকেটার আরসিবির সঙ্গে থাকায় দলটির ব্র্যান্ড ভেল্যুও অনেক। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে আরসিবির আর্থিক খাতে। আইপিএল থেকে অবসরের ভাবনায় নতুন করে আর কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না কোহলি।

রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন। এদিকে মাঠের ক্রিকেটেও কোহলির শেষের ছাপ স্পষ্ট। লম্বা সময় দলটিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ মৌসুমের আগেও তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটাতে রাজি হননি তিনি। তরুণ রজত পাতিদারকে দেওয়া হয় অধিনায়কত্ব। অর্থাৎ, নেতৃত্বেও বিকল্প তৈরির চেষ্টা করছে আরসিবি।

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি! | ২৪ঘণ্টা