আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যেসব দল

admin13-07-2025 11:37:02 AMদেখেছেন 139 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যেসব দল

২৪ঘণ্টা অনলাইন : ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই প্রথমবারের মতো ২০ দলের বিশাল পরিসরে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ১৫ দলের নাম। বাকি পাঁচটি জায়গার জন্য চলছে উত্তেজনাপূর্ণ আঞ্চলিক লড়াই।

বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর বাইরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এ ওঠা দলগুলোও সরাসরি কোয়ালিফাই করেছে। সেই তালিকায় রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য সুপার ৮-এ উঠতে না পারলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার সুবাদে সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে জায়গা করে নিয়েছে কানাডা, নেদারল্যান্ডস এবং প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পাওয়া ইতালি। ইতালি এবং নেদারল্যান্ডস ইউরোপিয়ান কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থেকে নিশ্চিত করে তাদের স্থান। অন্যদিকে, কানাডা আমেরিকান অঞ্চলের ফাইনাল জিতে প্রথমবারের মতো পরপর দুটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালি ইতিহাস গড়েছে। তবে এই ১৫ দলের তালিকা চূড়ান্ত হলেও এখনও ৫টি দল বাকি রয়েছে। আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার থেকে আসবে দুটি দল। আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে এই পর্ব, যেখানে অংশ নেবে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা এবং স্বাগতিক জিম্বাবুয়ে।

অন্যদিকে, এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এই পর্বে লড়বে মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, কুয়েত, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি এবং সামোয়া। এখান থেকে তিনটি দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করা দলগুলো
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।
 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যেসব দল | ২৪ঘণ্টা