আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

‘তবে কি অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে’

admin13-07-2025 11:45:37 AMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘তবে কি অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে’

২৪ঘণ্টা অনলাইন : অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন স্থানে সংঘটিত দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ সৃষ্টির পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা আছে কি না।

পুরান ঢাকায় সম্প্রতি জনসমক্ষে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, 'আমরা ভিডিও ফুটেজে যাঁকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি, তাঁকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি—এ প্রশ্ন সবার। কেন এই অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হচ্ছে?'

১২ জুলাই বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

তারেক রহমান আরও বলেন, 'আমরা কি তাহলে ধরে নেব, যারা মব তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের পেছনে সরকারের অথবা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন আছে?' তিনি এও দাবি করেন, 'অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি—অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় দেওয়া চলবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা।'

অপরাধীদের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 'যে অন্যায় করবে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয়ে রক্ষা করা সমর্থনযোগ্য নয়।' জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, 'স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় এলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ‘অদৃশ্য শত্রু’ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কারা পরিবেশকে অস্থির করতে চায়, তা আমরা পর্যবেক্ষণ করছি।'

শহীদ পরিবারগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, 'আপনাদের স্বজনেরা আত্মত্যাগ করেছেন— তাদের ন্যায়বিচার কেন এখনও হচ্ছে না, সেই প্রশ্ন জোর গলায় তুলুন। কারা হত্যাকাণ্ড ঘটিয়ে বিচার বিলম্বিত করছে, তাদের চিহ্নিত করতে হবে।'

অনুষ্ঠানে খুলনায় যুবদলের এক কর্মী হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি বলেন, 'তাঁর রগ কেটে দেওয়া হয়েছে, অথচ সেই বিচার নিয়েও কথা বলা হচ্ছে না। উল্টো দাবি করা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এসব প্রশ্নের জবাব খুঁজতে হবে, কারণ এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব জড়িত।'

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।