আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

পুতিনের কাজে খুশি নন ট্রাম্প

admin09-07-2025 06:48:15 AMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুতিনের কাজে খুশি নন ট্রাম্প

২৪ঘণ্টা অনলাইন : যুদ্ধ বন্ধ না-করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ‘‘আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি।’’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। অতীতেও পুতিনকে নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আবার হতাশার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি পুতিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন ট্রাম্প।

মঙ্গলবার (স্থানীয় সময়) ট্রাম্পকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি পুতিনের কাজে খুশি নই, কারণ উনি প্রচুর মানুষকে হত্যা করছেন। বিষয়টা আরও কঠিন হয়ে উঠছে।’’ হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকেও ওঠে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। সেই বৈঠকে পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘পুতিন আমাদের উপর আক্রমণ করেন। এটা কী ধরনের বন্ধুত্ব?’ একই সঙ্গে ট্রাম্প জানান, ইউক্রেনে ‘নৃশংস’ অভিযান চালানোর ব্যাপারে পুতিনের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি উপহাসের সমান।

যুদ্ধ বন্ধ না-করায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা, সেই ইঙ্গিতও দিলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি। খুব শীঘ্রই বিষয়টি জানতে পারবেন সকলে।’’ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে প্রথম থেকেই সমর্থন করে আসছে আমেরিকা। তবে ট্রাম্প ক্ষমতায় এসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধির কৌশল নেন। পদক্ষেপ হিসাবে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি চেয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার না হওয়ায় পুতিনকেই দায়ী করেন ট্রাম্প। সেই কারণে আবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, মাস ছয় আগে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল এই পদক্ষেপ। তবে আবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। দু’পক্ষের সঙ্গেই একাধিক বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার হয়নি। কেউই যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতি দিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ধ্বংস হচ্ছে একের পর এক শহর। সেই সঙ্গে অব্যাহত মৃত্যুমিছিল।

পুতিনের কাজে খুশি নন ট্রাম্প | ২৪ঘণ্টা