আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর ময়দানে নতুন ইরান

dibbo08-07-2025 07:00:12 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুদ্ধবিরতির পর ময়দানে নতুন ইরান

২৪ঘণ্টা অনলাইন : ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে ইরানে অস্ত্র সরবরাহ শুরু করে দিল চীন। ইতিমধ্যেই বেজিং থেকে এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানে পৌঁছে গিয়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

ভারতের ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা আটকানোর জন্য পাক সেনাবাহিনীকেও সম্প্রতি এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এইচকিউ-৯পি/এইচকিউ-৯বিই সংস্করণ দিয়েছে চিন। সম্ভবত ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বেজিঙের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে এইএসএ রাডার এবং ১৪ ম্যাক (শব্দের চেয়ে ১৪ গুণ বেশি গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চিনকে তেল সরবরাহের বিনিময়ে এইচকিউ-৯ পেয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের দেশ। এর আগে চিন থেকে এলওয়াই-৮০/এলওয়াই-৮০ই নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছিল তারা। প্রসঙ্গত, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চিন। মার্কিন ‘জ্বালানি তথ্য সংস্থা’ (ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন)-র মে মাসের রিপোর্ট জানাচ্ছে, ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও কনডেন্সট চিনে রফতানি হয়। কনডেন্সট হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি।

প্রসঙ্গত, গত ১২ জুন রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রাইজিং লায়ন’। এর পরেই পুরদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দু’দেশের। সংঘর্ষের সেই আবহেই ২১ জুন গভীর রাতে আবহে ইরানের তিন পরমাণুকেন্দ্র—ফোরডো, নাতান্‌জ এবং ইসফাহানে ৩৬টি বাঙ্কার ব্লাস্টার সিরিজ়ের জিবিইউ-৫৭ বোমা আর টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহিনীর অপারেশন ‘মিডনাইট হ্যামার’ চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ২৪ জুন সংঘর্ষবিরতি হয় তেল আভিভ-তেহরানের। কিন্তু এর মধ্যে ইরানে নতুন করে চিনা অস্ত্রের রফতানি পশ্চিম এশিয়ায় অশান্তির অনুঘটক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও। ইজরায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। 

যুদ্ধবিরতির পর ময়দানে নতুন ইরান | ২৪ঘণ্টা