আলোচিত❯
মোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

মশলাপাতির কৌটোয় তেলচিটে ভাব কীভাবে সরাবেন

admin03-07-2025 07:12:10 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মশলাপাতির কৌটোয় তেলচিটে ভাব কীভাবে সরাবেন

২৪ঘণ্টা অনলাইন : মশলাপাতির কৌটোর গায়ে তেলচিটে ভাব পরিষ্কার করার ক্ষেত্রে শুধু সাবান ব্যবহার করলে চলবে না। আরও কিছু উপাদানের সাহায্য নিতে হবে। রান্নাঘরের তাকে অজস্র কৌটো। কোনওটায় রাখা মশলাপাতি, আবার কোনওটায় বিস্কুট, চানাচুর, ডাল এবং নানা সামগ্রী। কিন্তু সবচেয়ে বেশি তেল-ময়লা জমে মশলাপাতির কৌটোর গায়ে। মশলাপাতির কৌটো রোজ ব্যবহৃত হলেও নিয়মিত পরিষ্কার করা হয় না। হয়তো ২-৩ মাস অন্তর একবার পরিষ্কার করেন। কিন্তু কৌটোগুলো পরিষ্কার করতে গিয়েও নাকানি চোবানি খেতে হয়। কৌটোর গায়ে তেলচিটে ভাব চট করে দূর হয় না। তবে কিছু টোটকা রয়েছে, যা কাজে লাগালে মশলাপাতির কৌটো চকচক করবে। 

গরম জল
মাসে অন্তত একবার করে পরিষ্কার করুন মশলাপাতির কৌটো। শুধু সাবান জল দিয়ে ধুলেই চলবে না। প্রথমে একটি বড় পাত্রে গরম জল নিন। এর মধ্যে সমস্ত কৌটোগুলো ভিজিয়ে দিন। ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না। গরম জলে ভিজিয়ে রাখলে কৌটোর গায়ে সমস্ত তেলচিটে ভাব পরিষ্কার হয়ে যাবে।

ভিনিগার
তেল-মশলার দাগ চট করে ওঠে না। এ ক্ষেত্রে ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে সমস্ত কৌটো ঘষে মেজে নিন। মিশ্রণটি কিছুক্ষণ কৌটোতে মাখিয়ে রাখবেন। এতে সমস্ত তেল-মশলা সাফ হয়ে যাবে। এ ছাড়া জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। তার মধ্যে কৌটোগুলো ভিজিয়ে রেখে ধুয়ে মেজে নিন। এতেও কৌটো পরিষ্কার হয়ে যাবে।

তরল সাবান
গরম জলের মধ্যে কয়েক চামচ বাসন মাজার তরল সাবানও মিশিয়ে দিন। এর মধ্যে কৌটোগুলো ভিজিয়ে রাখতে পারেন। আবার কৌটোর গায়ে তরল সাবান মাখিয়ে রাখতে পারেন। ১৫-২০ মিনিট পরে গরম জল দিয়ে ধুয়ে মেজে নেবেন। স্পঞ্জ দিয়ে ঘষে নেবেন। এতে মশলাপাতি কৌটোর গা থেকে তেলচিটে ভাব উঠে যাবে।