আলোচিত❯
হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সমুদ্রতটে উজ্জ্বল ববি

admin25-06-2025 05:04:02 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সমুদ্রতটে উজ্জ্বল ববি

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত বছরের ঈদে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর কেটে গেছে বহুদিন, এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে পর্দার আড়ালে থাকলেও আলোচনার বাইরে নেই ববি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম-ফেসবুকে প্রতিনিয়তই শেয়ার করছেন নিজের নতুন সব মুহূর্ত।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন ববি। পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সাদা পোশাকে সমুদ্রতটে দাঁড়িয়ে তোলা কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। খোলা আকাশ আর নীল জলরাশি—তার মাঝে স্বচ্ছ সাদা পোশাকে ববি যেন এক শান্ত নির্জনতার প্রতীক। ছবির ভঙ্গিমা এবং পোশাকের সূক্ষ্ম নকশা যেন নতুনভাবে হাজির করেছে এই অভিনেত্রীকে।

পোস্টের ক্যাপশনে ববি লিখেন, “যে চিন্তাগুলো আপনাকে সুখী করে, সেই চিন্তাগুলো আপনাকে সুস্থ করে তোলে।” এদিকে, ভ্রমণ, বিশ্রাম, এবং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প বলছে ছবিগুলো। জানা যায়, দেশে ফেরার আগে ববি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি নতুন সিনেমার সঙ্গে। এর মধ্যে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’। পাশাপাশি অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ এবং কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। যদিও এই সিনেমাগুলো এবারের ঈদে মুক্তির কথা ছিল, তবে নানা কারণে শেষ পর্যন্ত পিছিয়ে।  

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি বেছে কাজ করছেন। সময়ের চাহিদা বুঝে, চরিত্রের গভীরতা বিচার করেই কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে নিজেকে সমৃদ্ধ করেই চলচ্চিত্রে ফিরবেন ববি। অস্ট্রেলিয়ার নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোলা এই ছবিগুলো যেন সেই প্রত্যাবর্তনেরই নীরব ইঙ্গিত। 

 

সমুদ্রতটে উজ্জ্বল ববি | ২৪ঘণ্টা