আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

admin24-06-2025 04:51:08 PMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

২৪ঘন্টা আনলাইন : ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে "অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকার" জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকস। এ বিষয়ে বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন। তিনি ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ রয়েছে।

চিঠিতে কার্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয়, তা নিশ্চিত করার জন্য সাহসী, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে স্বীকৃতি দিতে চায়, সংকটের মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্ব তা তুলে ধরে। ঐতিহাসিক বৈরিতা ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত এই অঞ্চলে এই ধরনের অগ্রগতির জন্য সাহস ও স্পষ্ট অবস্থান উভয়েরই প্রয়োজন, যা ট্রাম্প দেখিয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকালে ট্রাম্প ১২ দিনের যুদ্ধ’ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও এ সময়ের মধ্যে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায়। গত ১৩ জনু ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন এবং সময় বেঁধে দেন। তবে ইরান তাতে সায় না দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করে দেয়।

আলোচনার টেবিলে না বসায় এক সপ্তাহ পর ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক দিন বিরতি দিয়ে সোমবার কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দেয়। অবশেষে ট্রাম্প সংঘাতে না গিয়ে ইরান-ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বন্ধ ঘোষণা করেন এবং দুই দেশকে আর কোনো হামলা নয় বলে শান্তির পথে হাঁটার আহ্বান জানান। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংকটে ‘কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার’ স্বীকৃতি হিসেবে ট্রাম্পের জন্য এ আনুষ্ঠানিক সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। সোমবার (২৩ জুন) বিকালে ট্রাম্প ‘১২ দিনের যুদ্ধ’ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও এ সময়ের মধ্যে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালায়।

গত ১৩ জনু ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন এবং সময় বেঁধে দেন। তবে ইরান তাতে সায় না দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে নাজেহাল করে দেয়।

আলোচনার টেবিলে না বসায় এক সপ্তাহ পর ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক দিন বিরতি দিয়ে সোমবার কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়ে ইরানও পাল্টা জবাব দেয়। তবে ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলা হলে ইরানকে ভয়ংকর জবাব দেওয়ার ঘোষণা দিলেও কোনো রকম সংঘাতে না গিয়ে ইরান-ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বন্ধ ঘোষণা করেন এবং দুই দেশকে আর কোনো হামলা নয় বলে শান্তির পথে হাঁটার আহ্বান জানান।

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প | ২৪ঘণ্টা