আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

‘শত্রুকে শাস্তি পেতেই হবে’

admin23-06-2025 07:20:57 PMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘শত্রুকে শাস্তি পেতেই হবে’

২৪ঘণ্টা অনলাইন : ‘শত্রু বড় অপরাধ করে ফেলেছে। এর শাস্তি ওদের পেতেই হবে।’ ইরানের মাটিতে মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই (Ayatollah Ali Khamenei)। কারও নাম না নিলেও খামেনেই-এর এই বার্তা ইজরায়েলকে (Israel) উদ্দেশ্য করে বলেই জানা যাচ্ছে। এদিকে ইরানের (Iran) মাটিতে হামলার (War) পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিনিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেন খামেনেই। সেখানে কারও নাম না নিলেও ইজরায়েলকে উদ্দেশ্য করে লেখেন, ‘জায়ানবাদী (ইহুদি মতাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে।’ উল্লেখ্য, রবিবার শেষরাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বমারু বিমান বি২। ট্রাম্পের দাবি, এই হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই তিন পরমাণু ঘাঁটির। এর প্রায় ২৪ ঘণ্টা পর বিবৃতি এল ইরানের সর্বোচ্চ নেতার। যদিও এই বিবৃতিতে নাম না করে ইহুদিদের নিশানা করলেও একটি বারের জন্যও আমেরিকার নাম উচ্চারন করেননি তিনি। তবে মার্কিন হামলার পর সোশাল মিডিয়ায় হুমকি দিয়েছেন খামেনেই-এর উপদেষ্টা আলি শামখানি। তিনি লেখেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে ঠিকই তবে খেলা এখনও শেষ হয়নি।’

এদিকে ইরানের মাটিতে হামলার পর সতর্ক আমেরিকা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদেশদপ্তর বিশ্বের সমস্ত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। কোনও রকম ভ্রমন পরিকল্পনা করার আগে অনুগ্রহ করে আমাদের পরামর্শ, সমস্ত তথ্য ও নিরাপত্তা সংক্রান্ত বার্তা মনযগ সহকারে পড়ুন।’ পাশাপাশি ইরানে মার্কিন হামলার পর আমেরিকায় সাইবার অ্যাটাক বা ‘লোন উলফ’ অ্যাটাকের আশঙ্কায় উচ্চসতর্কতা জারি করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।