আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

এবার ফোরডোতে হামলা ইসরায়েলের

admin23-06-2025 06:16:58 PMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার ফোরডোতে হামলা ইসরায়েলের

২৪ঘণ্টা অনলাইন : আমেরিকার হামলার পর দিনই ফোরডো লক্ষ্য করে ফের হামলা চালাল ইসরায়েল। তেহরান এবং কারাজ লক্ষ্য করেও হামলা চলছে বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে জেরুসালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জেরুসালেমের আকাশে একটি ক্ষেপণাস্ত্রও দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।

উত্তর ইসরায়েল জুড়ে বাজতে শুরু করেছে সাইরেন! এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি। ইসরায়েলি সেনার সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, সকাল থেকেই ইরান থেকে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র। বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। সোমবার সকালে ইরানের ছ’টি বিমানবন্দরে হামলা করল ইসরায়েল। এমনটাই দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের আরও দাবি, ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গিয়েছে! এক্সে একটি পোস্টে আইডিএফ জানিয়েছে, রানওয়ে এবং ভূগর্ভস্থ বাঙ্কার ছাড়াও অন্তত ১৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ইসরায়েলের আরও এক গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। অভিযোগ, মহম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে ওই ব্যক্তি ইজ়রায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। মোসাদের সাইবার বিভাগের প্রধান মাহদাভি ২০২৩ সালে গ্রেফতার হন। সোমবার তাঁকে ফাঁসিতে চড়ানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার জানিয়েছেন, এই মুহূর্তে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইসরায়েলি বাহিনী। পুরোপুরি লক্ষ্য়পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। যদিও নেতানিয়াহু ঠিক কোন লক্ষ্যের কথা বলছেন, তা তিনি স্পষ্ট করেননি।

সোমবার সকালে পশ্চিম ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল সেনার বিবৃতি উদ্ধৃত করে সংবাদমাধ্যম আল জ়াজ়িরা জানিয়েছে, সোমবার সকালে পশ্চিম ইরানের কারমানশাহ অঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে সেখানে।

সোমবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানাল ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর দাবি, ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে দেখা গিয়েছে। আইডিএফ-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কিছু ক্ষণ আগেই একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।’’ যদিও আইডিএফ-এর একটি সূত্রের দাবি, ইরান একটি মাত্র ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।

ফের ইসরায়েলকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনেই। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি সরাসরি ইসরায়েলের নাম না করে লিখেছেন, “শাস্তি দেওয়ার কাজ চলবে। জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী ভাবাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। বড় ধরনের অপরাধ করেছে। ওদের শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে।”

মার্কিন হামলার পর থেকে একাধিক বার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরডো, নাতান্‌জ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণুকেন্দ্রে ‘সফল’ হামলা চালিয়েছে। শুধু তা-ই নয়, ট্রাম্পের দাবি, এই হামলার পর ইরানের হাতে আর বোমা নেই। সোমবার ভোরেও আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, “ইরানের গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহচিত্রেও তা স্পষ্ট। মাটির গভীরে গিয়ে ‘লক্ষ্যভেদ’ করেছে মার্কিন বাহিনী! এর আগে এই নজির আর কারও নেই।’’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠকে বসতে সোমবার মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার ইস্তানবুলে একটি সাংবাদিক বৈঠকে আরাগচি বলেন, ‘‘রাশিয়া ইরানের বন্ধু। আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। যে কোনও পরিস্থিতিতে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান স্থির করি।’’ প্রসঙ্গত, ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন’ (জেসিপিওএ) হয়েছিল, তাতে পাঁচ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ছিল রাশিয়াও। 

আরাগচির মন্তব্যের আগে মার্কিন হামলার তীব্র নিন্দা করে ইরানের বিদেশ মন্ত্রকের তরফেও বলা হয়েছে, ‘‘আমেরিকা যে কোনও নীতির ধার ধারে না, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে আমেরিকা তা বুঝিয়ে দিল।’’ তবে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থরক্ষার স্বার্থে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা যে ইরানের রয়েছে, তা-ও স্পষ্ট করে দিয়েছে তারা।

মার্কিন হামলার কড়া নিন্দা করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। রাশিয়া জানিয়েছে, এই হামলা শুধু ‘দায়িত্বজ্ঞানহীন’ই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও বিরোধী। রবিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘এত দিনে এটা স্পষ্ট যে, ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি শুরু হয়ে গিয়েছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও বিঘ্নিত করে। আমেরিকার এই হামলা দায়িত্বজ্ঞানহীন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী। ’’ পুতিন ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ আমেরিকার হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করে  বলেছেন, ‘‘ইরানে পারমাণবিক পদার্থের সমৃদ্ধকরণ এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে। বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতেও প্রস্তুত।’’ সমালোচনা করেছে চিনও। আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে বিবৃতি দিয়েছে তারাও।

ট্রাম্পেরও হুঁশিয়ারির পর ইরানও জানিয়ে দিয়েছে, তারা পিছু হটবে না। বরং প্রতিশোধ নেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার পালানোর পথ নেই। তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। প্রয়োজনে তারা তা প্রয়োগ করবে।

আইআরএনএ সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের পরামর্শদাতা আলি আকবর ভেলায়াতি বলেছেন, “এই হামলার পর আমেরিকার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বজায় থাকবে না। যে দেশগুলি মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করবে, তাদেরকেও আমরা লক্ষ করব।”

এবার ফোরডোতে হামলা ইসরায়েলের | ২৪ঘণ্টা