আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার

admin23-06-2025 04:26:09 PMদেখেছেন 174 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার

২৪ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্ধুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রোববার সন্ধ্যায় ওইভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ীর পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। 

চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভুইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুইয়া সহ ১০/১২ জনের একটি দল তাকে মারধর এবং বন্ধুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।  সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার | ২৪ঘণ্টা