আন্তর্জাতিক

ইরানে ৪৫০ জনের বেশি নিহতের দাবি মানবাধিকার সংস্থার

ইরানে ৪৫০ জনের বেশি নিহতের দাবি মানবাধিকার সংস্থার

২৪ঘণ্টা  অনলাইন : ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। সংস্থাটি জানায়, বোমা হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহত এবং ৬৪৬ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে বিবিসি।নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে। 

এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। তবে ১১৯ জন নিহত এবং ৩৩৫ জন আহত ব্যক্তি সামরিক নাকি বেসামরিক তা শনাক্ত করতে পারেনি সংস্থাটি। ইরানের সরকারের পক্ষ থেকে এত হতাহতের তথ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।ওদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানে ৪৫০ জনের বেশি নিহতের দাবি মানবাধিকার সংস্থার | ২৪ঘণ্টা