আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

মার্চ টু সচিবালয়

admin03-06-2025 10:44:26 AMদেখেছেন 101 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

২৪ঘণ্টা অনলাইন : সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’। ৩ জুন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়।

‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তীতে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন।

সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ‘ভারতীয় স্বার্থরক্ষা’ করছে। এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সময় সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

জুলাই ঐক্যের অভিযোগ, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি বলে দাবি সংগঠনটির।

জুলাই ঐক্যের দাবি, সরকারপন্থি আমলাদের মাধ্যমে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা কাজ করছে। সংগঠনটি শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ উল্লেখ করে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।