আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জমে ওঠেনি ৩০০ ফিটের গরুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা

dibbo31-05-2025 03:51:22 PMদেখেছেন 145 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জমে ওঠেনি ৩০০ ফিটের গরুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা

কোরবানির ঈদের অল্প কয়েক দিন বাকি থাকলেও এখনও তেমন জমে ওঠেনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত গরু-ছাগলের হাটগুলো। ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন হাটের ব্যবসায়ীরা।

শনিবার (৩১ মে) সরেজমিনে ৩০০ ফিটের নীলা মার্কেট সংলগ্ন গরুর হাট ঘুরে দেখা যায়, ক্রেতার সমাগম খুব একটা নেই। দুই-একজন যারাই আসছেন, তারা দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন। তাছাড়া হাট পর্যাপ্ত বড় হলেও গরুর সংখ্যা তুলনামূলক কম।

ব্যাপারী সবুর মিয়া বলেন, হাটে এখনও তেমন গরু ওঠে নাই। কাস্টমারও তেমন একটা নাই। যারা আসতেছেন, তারা গরু দেখার জন্য আর দাম জানার জন্য আসতেছেন। আশা করছি ঈদের আগে আগে বিক্রি বাড়বে।

কুষ্টিয়া থেকে ৬ টি গরু এনেছেন ব্যাপারী কামরুল। তিনি বলেন, এখনও একটা গরুও বিক্রি হয় নি। হাটে ক্রেতা কম। ঈদের আগে গরুগুলো বিক্রি করতে না পারলে লোকসানের মুখে পড়তে হবে। তবে নীলা মার্কেটের চাইতে চিত্র কিছুটা ভিন্ন খিলক্ষেত গরুর মাঠে। পর্যাপ্ত গরু হাটে ওঠার পাশাপাশি ক্রেতারও সমাগম দেখা গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন তা যথেষ্ট নয়।

সিরাজগঞ্জ থেকে ৮টি গরু হাটে এনেছেন ব্যাপারী আবুল কাশেম। তিনি বলেন, আমার সবগুলো গরুই উন্নত জাতের। যার মাংসও বেশি, স্বাদও ভালো। তবে এখন পর্যন্ত গরু বিক্রি হয় নি, হাটে ক্রেতা কম।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী থেকে কিছুটা দূরে অবস্থিত হওয়ার কারণে ক্রেতার সংখ্যা কম। তাছাড়া গরুর দামও অন্যতম একটি কারণ।

এবাররের হাটে লাখ টাকার নিচে গরু মেলা ভার। একটি ভালো মানের গরুর দাম রয়েছে ২ থেকে ৩ লাখ টাকার আশেপাশে। তাছাড়া হাটে দেখা মিলেছে অস্ট্রেলিয়ান জাতের এক গরুরও। এক হাজার ৪০০ কেজি ওজনের বিশালকায় এ গরুর দাম হাঁকানো হচ্ছে ১৪ লাখ টাকা।

জমে ওঠেনি ৩০০ ফিটের গরুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা | ২৪ঘণ্টা