আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত, নৌযান চলাচল স্বাভাবিক

admin30-05-2025 02:06:53 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত, নৌযান চলাচল স্বাভাবিক

২৪ ঘণ্টা অনলাইন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এই সময়ে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিলো।  আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪২ মিলিমিটার যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। বিআইডব্লিউটিএ চাঁদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকে চাঁদপুর জেলা থেকে বিভিন্ন রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৫টায় চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, তবে বৈরি আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী জানান, চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক উপকূলীয় এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

 

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত, নৌযান চলাচল স্বাভাবিক | ২৪ঘণ্টা