শিক্ষা-প্রযুক্তি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬ জন

৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৪০ AM
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬ জন

২৪ঘণ্টা অনলাইন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দশ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন ডেঙ্গুরোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৬২৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক আট শতাংশ নারী।

 

 
২৪ঘণ্টা/এআর

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬ জন | ২৪ঘণ্টা