বিশ্বকাপ ফুটবল

এনসিপি থেকে পদত্যাগ করে আগের দলে আবু হানিফ

৪ জুন, ২০২৫ এ ৫:৫৫ AM
এনসিপি থেকে পদত্যাগ করে আগের দলে আবু হানিফ

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।  বৃহস্পতিবার (৬ মার্চ )সন্ধ্যায় তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন।জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে আবু হানিফ পুনরায় গণআধিকার পরিষদে ফিরে এসেছেন। তার সঙ্গে আরও তিনজন নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছিলেন বলে জানা যায়। তারাও গণঅধিকার পরিষদেই ফের চলে আসতে পারেন।

আবু হানিফের পদত্যাগ ও ঘরে ফেরার বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকি যারা গেছে তারাও গণঅধিকার পরিষদের ফিরে আসবে বলে আশা করি।
২৪ ঘণ্টা/এআর

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এনসিপি থেকে পদত্যাগ করে আগের দলে আবু হানিফ | ২৪ঘণ্টা