আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

খুলনাকে কাঁদিয়ে বিপিএলের ফাইনালে চিটাগাং

admin06-02-2025 11:46:48 PMদেখেছেন 217 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
খুলনাকে কাঁদিয়ে বিপিএলের ফাইনালে চিটাগাং

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। খাজা মোহাম্মদ নাফির অর্ধশতক ও হুসেইন তালাতের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও শেষ দিকে বল ও রানের দ্বিগুণ পার্থক্য থাকায় টানটান উত্তেজনায় চলে আসে ম্যাচ। শেষ বলে জয়ের জন্য চিটাগংয়ের প্রয়োজন হয় ৪ রান। অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন আলিস। আর এর মধ্য দিয়ে ১২ বছর পর বিপিএলের ফাইনালে উঠেছে চিটাগাং কিংস।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগংকে ১৬৪ রানের টার্গেট দেয় খুলনা।
 
এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৮৫ রানে অলআউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিয়ারে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ৫০ বলে ৭৩ রানের জুটিতে লড়াকু ইনিংসের দিকে ছুটতে থাকে খুলনা।

অঙ্কন ৪১ রানে ফিরে গেলে ২৯ বলে ফিফটি হাঁকান হেটমায়ার। ৩৩ বলে ৪ ছক্কা ৬ বাউন্ডারিতে ৬৩ রান করে যখন হেটমার আউট হন তখন দলীয় সংগ্রহ ১৪৬।

শরিফুলের করা শেষ ওভারে হোল্ডার ও নেওয়াজ মিলে নেন ১৭ রান। আর তাতেই ১৬৩ রানের লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় খুলনা।

হাসান মাহমুদের বলে পারভেজ ইমন ও গ্রামাম ক্লার্ক দ্রুত ফিরলেও হোসাইন তালাতকে নিয়ে চিটাগাং কিংসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন আরেক পাকিস্তানি খাজা নাফি। ৩৭ বলে ফিফটি তুলে নেন নাফে। এর পরের ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন নাসুম। পর পর নিজের দুই ওভারে তালাত ও শামিম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার।

এর পরের ওভারে নাফি ও খালেদকে ফিরিয়ে কিংসকে বিপদে ফেলেন খুলনার পেসার মুশফিক হাসান।

কিংস অধিনায়ক মিঠুনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। আরাফাত সানি ও আলিস ইসলামের ব্যাটে শেষদিকে জয় পায় কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
২৪ঘন্টা/এআর